সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা

সংবাদ নারায়ণগঞ্জ:-জামাত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতিমূলক সভা করেছে কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

(২ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় শিহাচরে মুক্তিযোদ্ধাএ কে এম সাইদুল হকের বাসায় কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এদেশের জনগণকে ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। আপনাদের হীন, সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধণের জন্য এদেশের জনগণ আর ভিকটিম হবে না। জনগণের জান-মালের নিরাপত্তার যদি ব্যাঘাত ঘটান, তাহলে এদেশের আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা এখনো মাঠে আছে এবং এদেশের জনগণের জান-মালের নিরাপত্তা তারা রক্ষা করতে জানে’।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। করোনা মহামারিও সফলতার সাথে মোকাবিলা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় জামাত-বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করতে রাজপথে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফতুলা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাসির মিল্কি, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জহির উদ্দিন মন্টু, মুক্তিযোদ্ধা সালাম সরকার, সামসুল হুদা, শাহজাহান, আঃ রব,আলমগীর, মাজহারুল হক সম্রাট সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD