বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সোনারগাঁওয়ে চেয়ারম্যানের ছেলে ইয়াবাসহ গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

(৪ ডিসেম্বর) রোববার সন্ধ্যায় উপজেলার লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে বাহাউদ্দিন রুমি (৪২) ও তার সহযোগী নুরু মিয়ার ছেলে রুহুল আমিন (২২)।

পুলিশ জানায়, বাহাউদ্দিন রুমিসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে লাধুরচর এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে রুমি ও তার সহযোগী রুহুলকে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD