সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পাগলায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাশোর আহমেদ পলাশের নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে পাগলায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষ করে ফতুল্লা আঞ্চলিক শাখা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি পাগলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা বলেন, সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান-মালের কোনো ক্ষতি করলে রাজপথে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তার।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বসির নিয়া, দাপা ইদ্রাকপুর ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD