মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

আড়াইহাজারে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-১১।

(৩০ ডিসেম্বর) শুক্রবার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগরের এলখাল এলাকার মো. আক্কাস আলী ছেরে নুর মোহাম্মদ (৩৭), ব্রাক্ষণবাড়ীয়া নবীনগরের কুড়িঘর গ্রামের মো. মনির (৪২), কিশোরগঞ্জ ইটনার বড় হাতকুবিলা এলাকার মো. কামাল মিয়ার ছেলে মো. জিসান (২২), নোয়াখালী সোনাইমুড়ির কালুআই এলাকার মৃত মো. শাহ আলমের ছেলে মো. নাহিদ (২০), ব্রাক্ষণবাড়ীয়া বিজয়নগরের কাশিনগর এলাকার মৃত ইকবাল হোসেনের স্ত্রী মোসা. নাসিমা বেগম (৩০) ও ব্রাক্ষণবাড়ীয়া কসবার আকাবপুর এলাকার মৃত নূর আলমের মেয়ে মোসা. জোৎনা বেগম (৩৫)।

র‌্যাব-১১’এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD