সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

শিশু অপহরণ মামলায় যুবককে যাবতজীবন কারাদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জঃ- শিশু অপহরণ মামলায় রাসেল (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

(২ জানুয়ারি) সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায়ে চারজনকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রাসেল ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকার হাজী লাল চান মিয়ার ভাড়াটিয়া। খালাসপ্রাপ্তরা হলেন- কবির, সেন্টু, রুবেল ও বাসু।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন বলেন, শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ অক্টোবর দুপুরে শিশুকে অপহরণ করেন রাসেলসহ তার সহযোগীরা। সন্ধ্যায় আসামিরা শিশুকে অজ্ঞাত জায়গায় নিয়ে আটকে রাখে এবং পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার দিন রাতেই শিশুর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD