মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

আড়াইহাজারে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব সদস্যরা।

(৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার হোমনার গানিয়ারচর এলাকার শাহ আলমের ছেলে মো. সাইদুল (৩২) এবং কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁও এলাকার আলী হোসেনের ছেলে মুন্না হোসেন সহিদ (২৫)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল বুধবার বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের মাদক আইনে মামলা দিয়ে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD