শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- অপহরণের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে ১ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রেরিত বার্তায় এ তথ্য জানান র‌্যাব-১১। এ ঘটনায় অপহৃত ৯ম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার শ্রীরামপুর এলাকার মৃত শাহ আলমের মো. সুজন আহমেদ (২২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১৪ বছর বয়সী ৯ম শ্রেনীর ছাত্রীস্কুলে আসা যাওয়া পথে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল সুজন। গত ২০ ডিসেম্বর সকালে ভুক্তভোগীকে অহচরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এই ঘটনায় রায়গঞ্জ থানার ২ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে ভুক্তভোগীর বাবা। অপহরণকারী ভূক্তভোগী অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র‌্যাব ১১ গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বন্দর থেকে আসামীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD