রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ।

(২০ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে ওই মাদক উদ্ধার করে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসময় মাদক বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১০১৭) জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পাঁচটার দিকে ওসি শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে পুলিশের একটি টিম পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে।

এ সময় ট্রাকে থাকা দুই ব্যাক্তি তাদের কে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো থাকা ২৫ কেজি গাজাঁ, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

 

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, মাদক উদ্ধারের ঘটনায় ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD