মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন ফতুল্লা থানা শ্রমিক লীগ।
(২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার একুশের প্রথম ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল ও সকল নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা জানানোর সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, প্রচার সম্পাদক লিটন শিকদার সহ অত্র সংগঠনের সকল নেতাকর্মী।