মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় ওয়াসিমের নেতৃত্বে চুরি, ছিনতাই, জুয়ার আসর

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে চুরি হওয়া অটোরিক্সা ছিনতাই চক্রের মুল হোতা ওয়াসিম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

গত ( ৩ ফেব্রুয়ারী) ওয়াসিমের দুইজন সহযোগী পুলিশের হাতে গ্রেফতার হলেও এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় বেড়ে উঠা ওয়াসিম এখনো ধরাছোঁয়ার বাইরে। তার অন্য সঙ্গীদের ধারা ছিনতাইয়ের মত আরো অনেক অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে দাপা ইদ্রাকপুরের সাধারণ মানুষ জানায়।

গ্রেপ্তারকৃত ওয়াসিমের সহযোগীরা হলো ফতুল্লা দাপা ইদ্রাকপুর কবরস্থান রোডের ওয়াসীমের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল সামাদের পুত্র সুজন(২২) ও একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাজু(২২)। শুক্রবার রাতে তাদেরকে দাপা ইদ্রাকপুর থেকে ৩ ফেব্রুয়ারী গ্রেফতার করে পুলিশ।

দাপা ইদ্রাকপুর এলাকাবাসী দাপা ইদ্রাপুর এলাকায় ঠিকমতো প্রশাসনের নজরদারি না থাকার কারণে ওয়াসিম ও তার সহযোগীরা এলাকার সকল অপকর্মে লিপ্ত রয়েছে।

এই ওয়াসিম শুধু অটোরিক্সা ছিনতাই চক্রে সীমাবদ্ধ নয় সে তার লোকবল দিয়ে মোবাইল ছিনতাই এমন কি মাদক ও বিক্রি করে থাকে।

ওয়াসিমের বিরুদ্ধে এলাকার লোকজন প্রতিবাদ করলে ওয়াসিম থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করে বলে জানায় এলাকার ভুক্তভোগী লোকজন।

এলাকাবাসী জানান ওয়াসিমের পরিবারের সকলেই কোনো না কোনো অপরাধে জড়িত রয়েছে। তাই ওয়াসিমকে গ্রেফতার করার জন্য এলাকাবাসী প্রশাসনের দ্রুতহস্তক্ষেপ কামনা করেছেন। সূত্র,প্রপাত বার্তা

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD