মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় পরকীয়া প্রেমের জেরে ১ বছরের শিশু হত্যা , প্রেমিকের মৃত্যুদন্ড, মায়ের যাবতজীবন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পরকীয়া প্রেমের জের ধরে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় তার মায়ের পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

(২৬ ফেব্রুয়ারি) রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার উম্মে সরাবন তহুরা এ রায় প্রদান করেন।

একইসঙ্গে ঐ শিশুর মাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া উভয়কেই ৫০ হাজার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সাজাপ্রাপ্ত দুইজনকে অপর একটি ধারায় সাত বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোলাইমান জামালপুরের মাদারগঞ্জ এলাকার লিচু আকন্দের ছেলে এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ঐ শিশুর মা বিলকিস পটুয়াখালীর গলাচিপার এলাকার নয়া হাওলাদারের মেয়ে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লায় নন্দলালপুর এলাকার বেকারির গলি থেকে এক বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের তিনদিন পর হত্যাকাণ্ডের স্থান শনাক্ত করে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। শিশুটির মায়ের খালার জবানবন্দির পরিপ্রেক্ষিতে পরকীয়া প্রেমিকসহ ঐ শিশুর মাকে গ্রেফতার করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD