রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় পোষাক কারখানার ভিতর থেকে যুবকের পঁচা লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পুলিশ লাইন সংলগ্ন একটি পোষাক কারখানার ভিতর থেকে শয়ন চন্দ্র মন্ডল (৪৩) নামে এক যুবকের পঁচা বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

(৭ মার্চ) মঙ্গলবার সবে বরাতের রাত ৩টায় জেলা পুলিশ লাইন সংলগ্ন লোহার মার্কেটের পাশে অবস্থিত বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস গার্মেন্টসের ভেতরের পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

পড়ে নিহতের পরিচয় জানাযায়, নিহত শয়ন চন্দ্র মন্ডল শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মন্ডল ও লক্ষী রানী মন্ডলের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, লাশটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেটি একটি রপ্তানীমুখী পোষাক কারখানা। কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।কারখানার ভিতরে কলা গাছের একটি জঙ্গল রয়েছে এবং পিছন দিক থেকে বাহিরের লোকজন কারখানার ভিতরে প্রবেশ করতে পারে। আর ওই জঙ্গল থেকেই শয়ন মন্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের চারপাশে মাদকের নানা সরঞ্জাম পাওয়া গেছে।

তবে লাশটি পঁচে বিকৃত হওয়ায় তাৎক্ষনিক মৃত্যুর প্রাথমিক ধারনা করা যায়নি। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারন জানাযাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD