রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ডিবি পরিচয় আন্তঃজেলা ডাকাত দল, গ্রেফতার ৬ সদস্য

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ ঘটনায় অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০),  ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ৬ মার্চ ভোর রাত সাড়ে ৪টায় এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের পূর্ব পাশে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ৭ থেকে ৮ জনের ১টি ডাকাতদল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুর থেকে কুমিল্লাগামী ১টি গরু বোঝাই ট্রাক পিস্তল ঠেকিয়ে নিয়ে যায়।

এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় তোফা মীর শওন ও নাদিম হাসান আনিস নামের দুইজনকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার ও ঘটনায় জড়িত  আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD