রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার  দাপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনটি গোডাউনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

(১৩ মার্চ) ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর হক রোলিং মিলস এলাকায় ক্রোকারিজের দোকান ও দুটি সিরামিকের গোডাউনের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মালিক পক্ষের দাবী অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে বিসিক ফায়ার স্টেশনের দুুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহত হয়নি। তবে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD