রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ‘বাংলাদেশের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা::- দৈনিক ‘বাংলাদেশের আলো’র ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে ফতুল্লায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক ‘বাংলাদেশের আলো’র ফতুল্লা প্রতিনিধি নজরুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনির হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক এম এ মান্নান, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু,সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য মেহেদী মঞ্জুর বকুল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সদস্য এম এ সাঈদ,বিল্লাল হোসেন পাপ্পু,প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও সাহসী সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। এসময় সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের আরো সফলতা ও সম্বৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD