শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ট্রাকের চাপায় স্কুটি চালক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম শিমুল নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন।

(২২ মার্চ) বুধবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুল ইসলাম শিমুল স্কুটি চালিয়ে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ঐ স্কুটিকে চাপা দেয়। শিমুলকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD