রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পাগলায় প্রকাশ্যে হাবিবের মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলায় হলের পেছনে ভাঙ্গারী ব্যবসার আড়ালে গড়ে তুলেছে মাদকের বিশাল হাট। দীর্ঘদিন ধরে ভাঙ্গারী ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছে হাবিব ও মুন্না।

 

জানাযায়, দীর্ঘদিন ধরে পাগলা ধৌপাটিতা এলাকার রশিদ চৌকিদারের ছেলে হাবিব পাগলা বাজারস্থ হলের পিছনে ডাঙ্গরী ব্যবসার আড়ালে গড়ে তুলেছে মাদকের হাট। থানা পুলিশের নীরবতা ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় বুক ফুলিয়ে হাবিব ও মুন্না চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। প্রকাশ্যে মাদক বিক্রি করলেও দেখার কেউ নেই। তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এদের ভয় কেউ প্রতিবাদ করতে ও সাহস পাচ্ছে না। এ কারণে গড়ে তুলেছে মাদকের বিশাল বাজার।

 

সূত্র থেকে পাওয়া, প্রকাশ্য দিবালোকে আশীর্বাদপুষ্ট হাবিব ও মুন্না ভাঙ্গারী দোকান বসে সেলসম্যান নিয়ন্ত্রণ করছে ব্যবসা। আড়ালে চালাচ্ছে মাদক ব্যবসা ও চোরাই মালের কারবার। হাবিবের রয়েছে বেশ কয়েকটি সেলসম্যান। তাদেরকে দিয়ে হলের পেছনে পপুলার স্টুডিও বিভিন্ন স্থানে মাদক বিক্রি করছে। এলাকাবাসী এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতাদের পালিত সন্ত্রাসী বাহিনীরা মারধর সহ ভয়বৃত্তি প্রদর্শন করে। এই কারণেই কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

 

নাম না প্রকাশ করার শর্তে এক স্থানীয় জানান, আমরা সবই দেখছি কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না। প্রকাশ্যেই হলের সামনে দাঁড়িয়ে মাদক বিক্রি করছে হাবিব। এমনকি তার রয়েছে বিশাল চোর সিন্ডিকেট। এই চোরদের দিয়ে বিভিন্ন বাসা বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে আনে। ভাঙ্গারী দোকানে ওইসব জিনিসপত্র পাওয়া গেলেও উল্টো শিকার হতে হয় হেনস্তার। রহস্যজনক কারণে পুলিশ সাধারণ দর্শকের মত নীরব ভূমিকা পালন করছে। এই কারণেই পাগলা এলাকাতে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম।

 

তাই এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনই যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে পুরো পাগলা এলাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণ

ত হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD