রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

(২৩ যে) মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। আসামিদের অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়।

আসামিরা হলেন- আলি (২১), ইলিয়াস (২৩), ফারুক (২০) ও আমির (২২)।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারিপুল রহমান ডাইংয়ের পাশে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD