রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আলীগঞ্জে ধর্ষণ মামলার আসামি রবিনের মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ফতুল্লার আলীগঞ্জে ধর্ষণ ও মামলার আসামি রবিন জমিয়েছে মাদকের হাট। প্রকাশ্যে মাদকের হাট বসালেও পুলিশের নীরবতায় দিন দিন আরো বেপরোয়ায় হয়ে উঠছে মাদক ব্যবসায়ী রবিন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কারনে ধর্ষণ ও মাদক মামলার আসামি রবিনের বিরুদ্ধে এখনো ব্যবস্থা গ্রহণ করছে না এতে করে জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

সূত্র থেকে পাওয়া, আলিগঞ্জ জননী পাম্পের পিছনে প্রকাশ্যেই বিক্রি করছে হিরোইন, ইয়াবা ও গাজা। আর এই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।

এদিকে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় কারণে রবিনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এমনকি তারও রয়েছে বিশাল কিশোর গ্যাং গ্রুপ। রবিন আলীগঞ্জ এলাকার না হয়েও প্রভাবশালীদের শেলটারে চালিয়ে যাচ্ছে বুক ফুলিয়ে মাদকের হাট।

এইসব পুলিশের নাকের ডগায় হলেও রহস্যজনক কারণে পুলিশ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রবিন ও তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় জানান, আমরা সবই দেখি কিন্তু নিরুপায় কিছু বলার সাহস পাচ্ছি না। কারণ মাদক ব্যবসায়ী রবিনের পিছনে রয়েছে এলাকার প্রভাবশালীদের হাত। প্রভাবশালীদের দাপট দেখিয়ে রবিন এলাকায় তৈরি করেছে কিশোর গ্যাং। এমনকি কিছুদিন আগে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামিও হয়েছেন এই রবিন। এরপরেও এলাকার প্রভাবশালীরা তাকে শেল্টার দিচ্ছে। কি কারনে হয়তো বুঝার কারো বাকি নেই। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অনুরোধ করে বলছি আপনারা এই মাদক ব্যবসায়ীদের সেলটার দাতাদের আইনের আওতায় আনা হলে মাদক ব্যবসা কমতে পারে বলে আমার ধারণা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানায়, আমরা মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছি। অতিসত্বর এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশাল পরিসরে অভিযান পরিচালনা করা হবে। এ সকল মাদক ব্যবসায়ীদের পেছনে থেকে যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD