বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১২ বছর পর বিএনপির সম্মেলন, ফতুল্লায় উৎসবের আমেজ

সংবাদ নারায়ণগঞ্জ:- দীর্ঘ ১৯বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(১৩ জুন) মঙ্গলবার সকালে ফতুল্লার পাগলা দেলপাড়াস্থ মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধূরী নির্বাচিত হয়েছে।

জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সকাল নয়টা থেকেই ফতুল্লা থানা বিএনপি’র আওতাধীন ৫ টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে হাজির হতে থাকেন। সকাল ১০ টার মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়। ১১ টার দিকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহ্বাজ মোঃ গিয়াস উদ্দিন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহ্বাজ গোলাম ফারুক খোকন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভূইয়ার সঞ্চালয়নায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা,যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহম্মেদ।

এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,সদস্য রুহুল আমিন শিকদার,নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ,সদস্য সচিব সালাউদ্দিন রানা,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী,থানা স্বেচ্ছদ সেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD