রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রহিম স্টিল মিলের ট্রাক চালকরা

সংবাদ নারায়ণগঞ্জ:- রহিম স্টিল মিলের কর্মরত ট্রাক চালকরা নিয়োগ পত্রের দাবি ও বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

(১৬ জুন) শুক্রবার রাতে ফতুল্লার আলীগঞ্জ লেবার হলে রহিম স্টিল মিলের ট্রাক চালকরা শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।।

 

এ সময় রহিম স্টিল মিলের ট্রাক চালকরা শ্রমিক নেতা আলহাজ কাওসার আহমেদ পলাশকে জানান আমরা দীর্ঘদিন যাবত রহিম স্টিম মিলে ট্রাক চালক হিসেবে কর্মরত রয়েছি। কিন্তু আমাদের কোন নিয়োগপত্র নেই। যেকোনো সময় তাদের ইচ্ছে হলে আমাদেরকে চাকরি থেকে বের করে দেয়। যদি আমাদের নিয়োগপত্র থাকতো তাহলে ইচ্ছে হলে আমাদের চাকরি থেকে বের করে দিতে পারত না। তাই আজ আমরা আপনার কাছে এসেছি আমাদের বিষয়টি আপনি দেখবেন এটাই আমাদের দাবি।

 

রহিম স্টিল মিলের ট্রাক চালকদের নিয়োগপত্র সহ বিভিন্ন বিষয়ে নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করবেন বলে শ্রমিক নেতা আলহাজ কাউসার আহমেদ পলাশ জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD