শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় মাদ্রাসার প্রিন্সিপাল কর্তৃক বলাৎকার শিকার ছাত্র

সংবাদ নারায়ণগঞ্জ:-ফতুল্লায় ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রসাটির প্রিন্সিপাল হাফেজ আবু বক্কর সিদ্দিক (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

(৮ জুলাই) শনিবার বিকেলে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত হাফেজ আবু আক্কর সিদ্দিক পিরোজপুর জেলার নাজিরপুু থানার রুহিতলাবুনিয়ার আব্দুর রব কাজীর পুত্র ও ফতুল্লার মাসদাইর কবরস্থানের বিপরীতে নুরে মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল।

মামলায় উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হিসেবে বাদীর পুত্র মাদ্রাসাটির হেফজ খানায় পড়ালেখা করে আসছিলো। জুন মাসের ২৭ তারিখ মাদ্রাসাটি বন্ধ করে দিলে বাদীর পুত্র বাসায় চলে আসে।

গত শনিবার সকাল নয়টার দিকে বাদী তার পুত্রকে মাদ্রাসায় দিয়ে আসতে চাইলে সে মাদ্রাসায় যেতে অপারগতা প্রকাশ সহ কান্নাকাটি শুরু করে।

এক পর্যায়ে বাদীর পুত্র তাকে এবং তার স্ত্রী কে জানায় যে মাদ্রাসা বন্ধের পূর্বের দিন গত ২৬ জুন দুপুর বারোটার দিকে মাদ্রসাটির চতূর্থ তলার অফিস কক্ষে নিয়ে বলৎকার করে।

এছাড়া আরো একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাকে বলৎকার করা হয়েছিলো বলে জানায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD