বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

(১০ জুলাই) সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকালের দিকে দুজন মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের একটি টিম নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD