শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

(১৯ জুলাই) বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) মো. আমিনুল হকের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়।

আজকের সাক্ষ্য শেষে আদালত আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সাক্ষ্যদাতা হলেন জহিরুল হক।

এর আগে কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আাদালতে আনা হয়। সেইসঙ্গে মামলার কার্যক্রম শেষে তাকে আবার নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আজ নূর হোসেনের বিরুদ্ধে জহিরুল হক নামে একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, আজ জহিরুল হক নামে একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন।

২০২২ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক এবং অস্ত্র মামলায় চার্জগঠন করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহজালাল বাদল, শাহজাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদক এবং অস্ত্র মামলা করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জগঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD