রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ, আহত ২০

সংবাদ নারায়ণগঞ্জ:-  ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

(২৪ জুলাই) সোমবার সাড়ে ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ সময় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সাড়ে ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডে আহত হয়ে এ পর্যন্ত ২০ জন হাসপাতালে এসেছেন। তারা চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD