বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

মটর ড্রাইভিং পেশা দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছে, তাজুল ইসলাম 

সংবাদ নারায়ণগঞ্জ:- বিআরটিসি’র চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টির জন্য বিআরটিসি ঝঊখচ প্রকল্প চালু করেছে। বিআরটিসি’র এই ঝঊখচ প্রকল্পের প্রশিক্ষন নিয়ে মটর ড্রাইভিংকে যারাই পেশা হিসেবে গ্রহন করেছে তারাও দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছে।

তিনি এ সকল প্রশিক্ষনার্থীদের উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং বিআরটিসিকে আরো আধূনিকায়নে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান জানায়।

(২৪ জুলাই) সোমবার দুপর ২ টায় শহরের খানপুরস্থ বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপো ও ট্রেনিং সেন্টার এর নব নির্মিত মেইন গেইট উদ্বোধন ও বিআরটিসি ঝঊখচ প্রকল্পের ট্রান্স-৩ এর ১৪ তম রাউন্ডের প্রশিক্ষনার্থীদের বিদায়ী সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপো ও ট্রেনিং সেন্টার এর ম্যানেজার (অপারেশন) মোঃ শাহরিয়ার বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা। আরো উপস্থিত ছিলেন ডিজিএম (পিএন্ডএস) মোঃ মনিরুজ্জামান ও বিআরটিসি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষনার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD