রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জবাসী বিজনেস প্ল্যাটফর্ম গ্রুপের ফটো কনটেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে
(২৯ জুলাই শনিবার)বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী মোল্লাবাড়ি এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপ এর এডমিন,মডারেটরদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন। কুতুপুর ইউনিয়ন ৭,৮ও ৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আরজুদা বেগম খুকি।
আল হিকমা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোস্তাক আহমেদ। ফতুল্লা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেল সহ অন্যান্যরা।
নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপটি খোলার তিন বছরে বিভিন্ন সামাজিক কার্যক্রম,উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে। বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ফেসবুক গ্রুপটিতে ২৫ হাজারেরও অধিক মেম্বার রয়েছে।