রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

(৭ আগস্ট) সোমবার তাদের গ্রেফতারের তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক। চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে

গ্রেফতার ২ জন হলো, ফরিদ (৩১) এবং তার সহযোগী অনিক হাওলাদার ওরফে মিনাল (২৫)।

র‌্যাব জানান, ফতুল্লা এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ফরিদ ও তার সহযোগী অনিক হাওলাদার ওরফে মিনালকে রোববার (৬ আগস্ট) রাতে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে তারা। তারা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজের কাছে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছে। এছাড়া এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD