রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ;- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগ আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
(১৮ আগস্ট) শুক্রবার বিকেলে পাগলা বাজারস্থ কাজী মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-নিজাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী ও সমিতির সভাপতি মোঃ মাহাবুব, জাহিদ হাসান বেলালসহ সংগঠনের নেতারা।