রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী ও স্ত্রীর দুলাভাই আটক

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নূর ইসলাম নামের এক ইলেকট্রিক মিস্ত্রির লাস্ট উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এদিকে হত্যা করে লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী আসমা এবং স্ত্রীর দুই ভাই মোজাফফর ও শাহজালালকে আটক করেছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গভীর ক্ষত রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র (দা) দিয়ে নূর ইসলামের মাথায় আঘাত করা হয়েছে।

পরে সেটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশটি বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনার সময়ে নিহতের সন্তানরা মাদরাসায় ও স্কুলে ছিল।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন এবং সেখানে গভীর ক্ষত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও স্ত্রীর দুই ভাই কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD