শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাইং কারখানার জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে ফতুল্লার নরসিংপুর এলাকার জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই এলাকার হারুনের ছেলে হায়দার ও ভোলাইলের গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কারখানার টেকনিক্যাল ডিরেক্টর মো. হাবিবুর রহমান বলেন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। রাতে কারখানার মেইন গেটের সামনে উপস্থিত হতেই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। কারখানার ভেতরে গিয়ে দেখি জেনারেটর রুমের পাইপ বিস্ফোরণ হয়ে এক পাশের দেওয়াল ধসে পড়েছে। পরে আহত দুজনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থা দুজনকে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে হায়দার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD