রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ইয়াদ আলী মসজিদ এলাকায় সাউদ সোহেলের জমজমাট মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়নগঞ্জ সদর উপজেলার ইয়াদ আলী মসজিদ এলাকায় প্রশাসনের নাকের ডগায় শীর্ষ মাদক ব্যবসায়ী সাউথ সোহেলের চলছে রমরমা মাদক ব্যবসা।

দীর্ঘদিন ধরে ইয়াদ আলী মসজিদ, উকিল বাড়ি এলাকায় সোহেল মাদকের বিশাল সিন্ডিকেট পরিচালনা করলেও পুলিশের নেই তেমন কোন ভূমিকা। পুলিশের ভূমিকা না থাকায় বর্তমানে মাদকের স্বর্গরাজ্যো পরিণত হয়েছে এই এলাকাটি।

এদিকে ক্ষমতাসীন দলের নেতা ও কিছু পুলিশ কর্মকর্তারকে ম্যানেজ করে ইয়াদ আলী মসজিদ ও উকিলবাড়ির মোড়ে প্রকাশ্যে মাদকের আখড়া সাজিয়ে বসেছে দক্ষিণ শিয়াচর ইয়াদ আলী মসজিদ এলাকার ইব্রাহিমের পালিত ছেলে সাউথ সোহেল।

ফতুল্লা মডেল থানার কয়েক কিলোমিটারের মধ্যে ইয়াদ আলী মসজিদ এলাকা। দিন-রাত মাদকের ব্যবসা পরিচালনা হলেও এটা বন্ধে কোনো ভূমিকা লক্ষ করা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে অভিযোগ রয়েছে, উপর মহল ও পুলিশকে ম্যানেজ করেই চালাচ্ছে এ মাদক ব্যবসা।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী সাউথ সোহেলের উপর আশীর্বাদ রয়েছে স্থানীয় প্রভাবশালী ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তার। বর্তমানে সাউদ সোহেল নিয়ন্ত্রণ করছে পুরো এলাকা। এলাকার সবচেয়ে বড় ডিলার এখন এই মাদক ব্যবসায়ী সাউদ সোহেল। কিছুদিন আগে এই মাদক ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।

এলাকাবাসী আরো জানায়, সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে মাদকের আসর। চলমান মাদকের আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবক ও তাদের পরিবার উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।

নাম না প্রকাশ করার শর্ত এক স্থানীয় জানান, সাউদ সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকলেও তার চক্রটি অনেকটা বেপরোয়া হয়েই এ অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে যাওয়ায় এলাকার উঠতি বয়সের যুবকদের মধ্যে নানা প্রতিকুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ী সাউদকে আইনের আওতায় আনা হলে ইয়াদ আলী মসজিদ ও উকিলবাড়ির মোড়ে কিছুটা হলেও মাদক ব্যবসা কমবে বলে দাবি করেছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD