রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে আলোচনায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল

সংবাদ নারায়ণগঞ্জ:- আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য করতে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে সোহেল @ সাউদ সোহেল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ইয়াদ আলী মসজিদ ও উকিল বাড়ির মোড় এলাকায় দীর্ঘ সময় ধরে ডিবির সোর্স সাউদ সোহেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মূলত বাড়িতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগে থেকে টের পেতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান তারা। যাতে ‘নিরাপদে’ মাদক ব্যবসা চালিয়ে যাওয়া যায়।

নতুন করে আলোচনায় আসা ওই মাদক ব্যবসায়ীর নাম সোহেল । এলাকায় ‘সোহেল @ সাউদ সোহেল নামে পরিচিত এই মাদক ব্যবসায়ী। সরেজমিন দেখা যায়, বাড়ির প্রধান ফটকসহ ঘরের কোণায় মোট ৩টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যাতে করে নিরবিচ্ছিন্নভাবে তার এই মাদকের ব্যবসা পরিচালনা করতে পারে।

নাম না প্রকাশ করার শর্তে জানান, আগে টুকটাক মাদক ব্যবসা করলেও এখন সোহেল মাদকের ডিলার হিসেবে পরিচিত। বর্তমানে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় মাদকের ডেলিভারি দিয়ে থাকে। তাদের যেন কেউ হয়রানি করতে না পারে এবং সতর্ক অবস্থানে থাকতেই বাড়ির তিন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছেন। এত দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে গেলেও পুলিশ এ সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে না পুলিশ। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আহ্বান দ্রুত মাদক ব্যবসায়ী সোহেলকে আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD