রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ১৫ লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী ডাকাত দল নগদ ১৫ লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

(৯ অক্টোবর) ভোরে ফতুল্লার লালপুর এলাকার হাজী শহিদুল্লাহ মিয়াজীর মালিকানাধীন বাড়ী মিয়াজী মঞ্জিলে ডাকাতির এ ঘটনা ঘটে।

হাজী শহিদুল্লাহ মিয়াজীর বড় ছেলে রনি বলেন, বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে ভোর সাড়ে ৩টার দিকে আমার রুমে ছয়জন ঢুকে। তারা মাথায় ক্যাপ ও মুখোশ পরিহিত ছিল। প্রথমে আমার হাত ও মুখ বেঁধে ফেলে। এ সময় একজনের হাতে পিস্তলও ছিল আরেকজনের কাছে ছিল ধারালো অস্ত্র।

রনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা আমার ছোট ভাইসহ পরিবারের সবাইকে একটি রুমে আটকে রাখে। প্রতিটি রুমের আলমারির তালা ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। রাতে এক ব্যবসায়ী ওই টাকাগুলো দিয়েছিল। যার কারণে টাকাগুলো বাসাতেই ছিল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ শুরু করেছে। মামলার প্রস্তুতিও চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD