রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় বোনকে হাত-মুখ বেঁধে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার মুসলিম নগর এলাকায় ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

(১১ অক্টোবর) বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার মুসলিম নগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে মাহিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মাহিম ফতুল্লা মডেল থানার মুসলিম নগরের হাসান মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরীর ফুফাতো ভাই মাহিম।

মামলায় উল্লেখ করা হয়, ওই কিশোরী মাদরাসায় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। মাহিম ও বাদীর পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাদী তার মেয়েকে মাদরাসা থেকে নিজ বাসায় নিয়ে আসেন। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাহিম বাদীর বাসায় এসে ওই কিশোরীকে কথা আছে বলে নিজ বাসায় নিয়ে যান।

একপর্যায়ে নিজ রুমে নিয়ে দরজা লাগিয়ে ওই কিশোরীর ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে হুমকি দেন। ঘটনার একদিন পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিস্তারিত জানান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হানিফ জানান, অভিযুক্ত আসামি মাহিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD