বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ফতুল্লায় অটো রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভোলাইলে অটোরিক্সা চাপায় তমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৬ টার দিকে ফতুল্লার পঞ্চবটী- মুক্তারপুর সড়কের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় পথচারী ও এলাকাবাসী ধাওয়া করে অটোরিক্সা চালককে আটক করে গণধোলাই দেয়।

নিহত তমা ফতুল্লা থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার তসলিম মিয়ার মেয়ে।

ঘটনার পরপর স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে এবং অটোচালককে গণপিটুনী দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক নূর সায়েম শিশু তমাকে মৃত ঘোষণা করেন। তবে সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে যাওয়ার পূর্বেই কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অটোরিক্সা চালক।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অটোচালককে এলাকাবাসী আটক করলেও পুলিশ যাওয়ার পূর্বেই চালক হাসপাতাল থেকে পালিয়ে যায়। শিশুটিকে চাপা দেওয়া অটো চালককে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে জানান

তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD