শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

তফসিল ঘোষনা প্রত্যাহার করে ফতুল্লায় বিএনপির মশাল মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ফতুল্লায় মশাল মিছিল করেছে জেলা যুবদল ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

(১৫) বুধবার রাতে ফতুল্লায় পঞ্চবটীতে ডালডা মিলের সামনে থেকে শুরু হয়ে পঞ্চবটী মোড় এলাকায় এসে মিছিলটি সমাপ্ত হয়।

জেলা যুবদলের মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মশাল হাতে অংশ নেয়। এসময় তফসিলকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে নানা শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

অপর দিকে ফতুল্লার বিসিক সড়কে তফসিল প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল। রাতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে এ মিছিল করে নেতাকর্মীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এরকম একটি মিছিলের কথা শুনেছি। কিছু লোকজন ঝটিকা মিছিল করে

চলে গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD