রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

ট্রাফিক পুলিশের হয়রানী ও চাদাঁবাজি বন্ধের দাবীতে সভা

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্যাটারী চালিত অটোরিক্সা,ইজিবাইক ও মিশুকের মালিক ও শ্রমিকের কাছে রেকার বিলের নামে চাদাঁবাজি ও হয়রানী বন্ধের দাবীতে জরুরী সভা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা ইজিবাইক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

( ১৩ ডিসেম্বর ) বুধবারবাদ মাগরীব ফতুল্লার আলীগঞ্জস্থ লেবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন,আমরা মালিক শ্রমিকরা আজ রেকার পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছি। তারা গাড়ি আটকের নামে বানিজ্যে নেমেছেন। একজন চালক তার গাড়ি চালিয়ে দৈনিক প্রায় ১০০০/১২০০ টাকা আয় করেন। এর মধ্যে রেকার পুলিশরা একেকটি গাড়ি আটক করে তাদের কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

যার ফলে একজন চালক দৈনিক আয়ের পরিবর্তে উল্টো মালিকের কাছে দেনা হচ্ছেন এবং তাদের পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করেন। আমরা মালিকরা গাড়ি ভাড়ার পরিবর্তে উল্টো প্রতিদিন দেনাগ্রস্থ হচ্ছি।

এভাবে যদি রেকার পুলিশের নির্যাতন একটি ইজিবাইক কিংবা মিশুকের চালকের সাথে প্রতিদিনই হতে থাকে তাহলে তাকে মৃত্যুর পথ ছাড়া অন্যকিছুই হতে পারেনা। আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে আকুল আবেদন করছি শহর ও শহরতলীতে চলাচলকারী প্রতিটি ইজিবাইক ও মিশুক নির্বিগ্নে চলাচলের ব্যবস্থা করেন। পাশাপাশি যে সকল মালিক ও শ্রমিকরা এ গাড়ির চালিয়ে ও ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের প্রতি একটু সহনশীল হবেন।

জরুরী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে মো.আবদুল জব্বার, স.ম জলিল,আনোয়ার হোসেন,নুর ইসলাম মহাজন,মতিউর রহমান,শরীফ মহাজন,কাউসার,মিলন ও বকুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD