সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ক্লিনিক ও ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় হেলথ কেয়ার ল্যাব ক্লিনিক ও নিউ মেডিসিন হাউজ ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফতুল্লার শিবু মার্কেট এলাকার হেলথ কেয়ার ল্যাব ক্লিনিক ও নিউ মেডিসিন হাউজ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে মো. সেলিম জামান বলেন, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও সেবার মূল্যতালিকার থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অপরাধে হেলথ কেয়ার ল্যাবকে ৫০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD