শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

খালেদা জিয়া ও রিজভী’র সুস্থতা কামনায় ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২০অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি জাকির হোসেন রবিনের সভাপতিত্বে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন ব্যাপারী। এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জি,এম আনোয়ার হোসাইন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী জহির, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক আরিফ প্রধান,শিল্প সম্পাদক মামুন হোসাইন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম, হযরত আলী,ফতুল্লা থানা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী,যুবদল নেতা মোঃ শাহিন,সৈয়দ মিশু,সিফাত,নজরুল,ছাত্রদল নেতা বাবু,তুর্য,হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD