সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

ফতুল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ট্রাকচাপায় মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) রাত ১১টায় ফতুল্লার দাপা শৈলকুুড়া এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।

স্থানীয়রা জানান, মনির হোসেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে মোটরসাইকেল চালিয়ে আসছিল। এ সময় অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ বলেন, অজ্ঞাত ট্রাকের সন্ধান করা হচ্ছে। সেই সাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD