বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় গাড়ির চাপায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁনমারী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টায় চাঁনমারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দূর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণে করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের সড়কে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গয়ে লাশ উদ্ধার করি।

তিনি আরও বলেন, নিহত নারী চাঁনমারী এলাকায় বসবাস করেন। তার কোন বাড়ি ঘর নেই। সড়কের পাশেই বসবাস করতেন।

ঘাতক গাড়ি ও চালকের পরিচয় শনাক্ত করতে আমরা সব ধরণের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD