বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফুডল্যান্ড আলীগঞ্জ শাখার উদ্বোধন করলেন শ্রমিক নেতা পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জ রেললাইন সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী প্রসিদ্ধ খাবার প্রতিষ্ঠান ফুডল্যান্ড।

শুক্রবার (৭ জুন) বিকেলে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে আলীগঞ্জ শাখার স্বনামধন্য এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

শ্রমিক নেতা পলাশ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফুটল্যান্ড বেকারি রুচিশীল ও মানসম্মত খাবার নিয়ে ক্রেতাদের ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে আলীগঞ্জ শাখার যাত্রা শুরু হয়েছে। আশা করছি এই শাখা থেকেও অন্যান্য শাখার ন্যায় কাঙ্খিত সেবা পাবে ভোক্তা সাধারণ।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হালিম খান, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বক্কর, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার জাঙ্গীর আলম, ফুডল্যান্ড আলীগঞ্জ শাখার স্বত্বাধিকারী হাজী সাইফুল ইসলাম, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারানো রশিদ, আলীগঞ্জ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন সিলেটি, আবু তাহের, সবুজ মিয়া, আজি ফুডস এর স্বত্বাধিকারী মোঃ হাবিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD