শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

একদিকে মাদক ও জুয়া বিরোধী সভা, অপরদিকে চলছে রাজন ও মোহনের জুয়ার আসর

সংবাদ নারায়ণগঞ্জ:- একদিকে চলছে মাদক, ইভটিজিং, জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাসী বিরোধী সভা আর অপরদিকে চলছে দুই সহোদয় রাজন ও মোহনের জুয়ার আসর। এমনই দৃশ্য দেখা যায় ফতুল্লার শারজাহান রোলিং মিলস এলাকায় রাজন ও মোহনের বাড়ির সামনে।

শুক্রবার (২১ জুন) বিকেলে শারজাহান রোলিং মিল খাঁ বাড়ি সংলগ্ন এলাকায় মাদক বিরোধী সাভা চলাকালে এমন দৃশ্য দেখা যায়। যেখানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার উম্মে তাহেরা আঁখি, ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসমত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকলেও কাউকে তোয়াক্কা না করে বীর দাপটে চালিয়ে চালাচ্ছিল জুয়ার আসর।

এই জুয়ার আসর নিয়ন্ত্রণ করছেন শাজাহান রোলিং মিলস এলাকার মৃত আলী আক্কাসের ছেলে রাজন ও মোহন। দুই সহোদয় মোহন ও রাজন সরকার দলীয় সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যেই জুয়ার বোর্ড পরিচালনা করছে। বাইতুন নাজাত মসজিদের পাশেই এলাকার স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা এসব জুয়ার আসরের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন।

এদিকে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের যাওয়া-আসার ও ব্যাঘাত ঘটাচ্ছে জুয়ায় আশা লোকজনে জন্য। এলাকার লোকজন জুয়ার আসর বন্ধের জন্য মোহন-রাজনকে একাধিকবার নিষেধ ও বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করছে। এলাকাবাসীর দাবি তাদেরকে আইনেরতায় আনা হলে বন্ধ হবে জুয়ার আসর।

রাজন-সুমনের জুয়ার আসরে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামমসহ জুয়াড়ি গ্রেফতার হলেও বন্ধ হয়নি তাদের জুয়ার আসর। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD