বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লা থানা শ্রমিক দলের বিজয় মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হওয়ায় বিজয় মিছিল করেছে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল।

বুধবার (৭ আগষ্ট) বিকেলে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের আহবানে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুন সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় বিজয় মিছিলটি ফতুল্লা ডি আই টি মাঠ থেকে শুরু হয়ে পঞ্চবটি গিয়ে পথসভা করে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় দেশের মানুষের জানমালের রক্ষা, দেশে যাতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, দুষ্কৃতিকারীরা যে অপকর্ম করছে তা কিভাবে প্রতিহত করা যায় সেই জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা মোতাবেক কাজ করব।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি চিরন্তন সাম্প্রদায়িক দেশ। এদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সংখ্যালঘু সহ সকল নাগরিক যাতে শান্তিতে থাকতে পারে, গণতন্ত্রের সুবাতাস যাতে সকলেই সমানভাবে পায় সে লক্ষ্যে কাজ করবে।

এ সময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শিল্প আঞ্চলিক শ্রমিক দলের মোঃ কবির হোসেন, মোঃ ডালিম, মান্নান মুন্সি, এসকে শাহীন, মোঃ রাসেল, মোঃ ইসমাহিল, এ আর জামাল, আলামিন, মোঃ শাকিল, মোঃ শাহিন, সেলিম, রাজু, সাগর, মনির। মনোয়ার হোসেন হীরা, মোঃ জসিম, মোঃ ইউসুফ মোঃ মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD