বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিখোঁজের দুইদিন পর বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী মনির হোসেনের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১২ আগস্ট) বিকেলে মওলা ঘাট এলাকায় নদীতে টহলরত কোস্টগার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে ব্যবসার কাজে ঢাকা নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নিহত মনির হোসেন ঢাকার কেরানীগঞ্জের পূর্বআগাঘর এলাকার কুদ্দুস বেপারীর ছেলে ও পোশাক ব্যবসায়ী।

নিহতের মেয়ে সুমাইয়া জানান, তার বাবা মনির হোসেন নিখোঁজের পর কেরানীগঞ্জ থানায় গেলেও কোনো সহযোগিতা মেলেনি। নিখোঁজের দুইদিন আগে বাড়ির সামনে মাদক সেবন করায় সুমন নামে এক মাদক ব্যসায়ীকে মারধর করেন। এতে সুমনই তার বাবাকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক ইয়ার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে নাম্বার দেখে ফোন দিলে ঘটনাস্থলে মেয়ে এসে মরদেহ শনাক্ত করে। তবে এটি হত্যা না অন্য কিছু ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD