শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের পদত্যাগ চেয়ে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এর পক্ষপাতিত্বের মন্তব্যে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল।

(১৩ আগস্ট) মঙ্গলবার বিকেলে ফতুল্লার শিহাচর তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক দলের নেতৃবৃন্দ এসে জড়ো হতে থাকে। পরে বিক্ষোভ মিছিলটি তক্কার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যের মন্টু মেম্বার বলেন, স্বৈরাশাসক খুনি হাসিনাকে প্রতিষ্ঠিত করার পায়তারা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তার এ প্রচেষ্ঠার জন্য এদেশের জনগণ ও ছাত্র সমাজ কি শহীদ হয়েছিল।

আমরা অনতিলম্বে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত এর পদত্যাগ চাই। এবং তিনি যেটা চাচ্ছেন সেটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেদিকে লক্ষ রাকতে হবে। বাংলার মানুষ শেখ হাসিনাকে চায়না। শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসুক তা প্রশ্নই উঠেনা।

তিনি আরো বলেন, যার নির্দেশে দেশের হাজার হাজার মানুষ সহ  ছোট ছোট কমলমতি  বাচ্চাদের সহ সাধারন নিরিহ মানুষকে যে গণহত্যা চালিয়েছে তার বিচার দাবি জানাচ্ছি আমরা।  আমরা সহ সাড়া দেশের মানুষ অবাঞ্চিত করেছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শিল্প আঞ্চলিক শ্রমিক দলের মোঃ কবির হোসেন, মোঃ ডালিম, মান্নান মুন্সি, এসকে শাহীন, মোঃ রাসেল, মোঃ ইসমাহিল, এ আর জামাল, আলামিন, মোঃ শাকিল, মোঃ শাহিন, সেলিম, রাজু, সাগর, মনির। মনোয়ার হোসেন হীরা, মোঃ জসিম, মোঃ ইউসুফ মোঃ মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD