বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ফতুল্লায় খালেদা জিয়ার ৭৯ তম জম্মদিন ও রোগমুক্তি কামনায় শ্রমিক দলের দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জম্মদিন তার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ফতুল্লা থানা শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর ফতুল্লা শিহাচর তক্কার মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো: মন্টু মিয়ার সভাপতিত্বে আরো ছিলেন, সহ সভাপতি মো: আব্দুল মান্নান মুন্সি সহ সভাপতি কবির হোসেন, মো: জলিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো: ডালিম হোসেন, মনোয়ার হোসেন হিরা, সদস্য, এ,আর জামাল হোসেন, রেজাউল ইসলাম আল আমিন, মো: নুর আলম, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন দিপু ফতুল্লা ইউনিয়ন শ্রমিক নেতা এস কে শাহিন, মো: রাসেল কাশিপুর ইউনিয়ন, সভাপতি মো: জামিল সাধারন সম্পাদক, মো: মামুন, এনায়েতনগর ইউনিয়ন,শ্রমিক নেতা,,মো: রাজু, সাগর, বক্তাবলী ইউনিয়ন সভাপতি মো: জসিম কুতুবপুর ইউনিয়ন শ্রমিক নেতা মো: মোসলেম, ইউনুস, রাজন শাহিন মনির, মাইদুল, মো: শাকিল, মো: মনির, মো: শাহিন, মো: মোস্তফা,

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD