শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএ’র কর্মচারীর মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ট্রেনে কাটা পড়ে আব্দুস সোবহান (৬৫) নামে বিআইডব্লিউটিএ’র এক সাবেক কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার ইসদাইর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

তিনি কুমিল্লার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।

তিনি বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের টোল কালেকটর হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৫ বছর পূর্বে তিনি অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকায় থাকতেন।

নিহতের ছোট ছেলে তানভীর হোসেন জানান, সকালে তার বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাঁটতে বের হন। কিন্তু নির্ধারিত সময়েও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি বাবার খোঁজে বের হন। ইসদাইর রেললাইন এলাকায় গিয়ে জানতে পারেন এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছে। এরপর নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার মরদেহ শনাক্ত করেন। তার বাবার কোনো শত্রু ছিল না এবং আত্মহত্যা করার মতোও কোনো কারণ ছিল না।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান জানান, নিহত ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। কমিউটার ট্রেনটি হুঁইসেল দিয়ে আসছিল এবং আশেপাশের লোকজনও তাকে দূর থেকে চিৎকার দিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু ওই ব্যক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান। নিহতের পরিবার ময়নাতদন্ত করবে না। তাই মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD