বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ফতুল্লায় সাবেক যুবদল নেতার মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা মাসদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু নামে সাবেক যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই। গত কয়েক বছর ধরে তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD